যোগাযোগঃ



বই : সুলতান কুতুজ ও সুলতান বাইবার্স
লেখক : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি, ইমরান আহমাদ
অনুবাদক : যায়েদ আলতাফ ,মানসূর আহমাদ
পৃষ্ঠা সংখ্যা : ৪৪৮
কোয়ালিটি : হার্ডকভার বাঁধাই
সুলতান সাইফুদ্দিন কুতুজ দ্য ব্যাটালিয়ন~ মোঙ্গলীয় সাম্রাজ্য যখন একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে, যখন তাতাররা ধ্বংস করতে শুরু করেছে বাগদাদ সেই সময়ে আইনে জালুতের ময়দানে ঘটে এক অবিস্মরণীয় যুদ্ধ। যে যুদ্ধের দ্বায়িত্ব অর্পণ করা হয় সাইফুদ্দিন কুতুজের উপরে৷ যিনি অসামান্য বীরবিক্রমতার সাথে তাদের পরাজিত করেন এবং রচিত করেন এক নতুন ইতিহাস। সেই বীরযোদ্ধা সম্পর্কে ও মামলুক শাসনামল সম্পর্কেই মূলত এই বইটিতে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
রুকনুদ্দিন বাইবার্স শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। আল্লাহ তায়ালা এমন এক সময়ে সুলতান রুকনুদ্দিন বাইবার্সকে উম্মাহর ধারক বাহক হিসেবে পাঠিয়েছেন, যে সময় মোঙ্গলীয় সাম্রাজ্যের অবস্থা বর্বর তাতারিদের অশুভ থাবায় ছিলো অত্যন্ত শোচনীয়। আর তখন পৃথিবীর অন্যতম মুসলিম পরাশক্তিও ছিলো তাদের ভয়ে আতঙ্কিত। এমন নাজুক পরিস্থিতিতে সুলতান রুকনুদ্দিন বাইবার্স প্রমান করে দিয়েছিলেন যে মুসলিমজাতি হারবার জাতি নয়। মুসলিমজাতির এমন গৌরবোজ্জ্বল ইতিহাসই ধারণ করে রেখেছে “দ্য প্যান্হার” নমক বইটি। তার ৫৪ বছরের জীবনে বেশিরভাগ সময়ই যেন যুদ্ধের পিছনে কাটিয়েছেন।
ড. আলি মুহাম্মাদ সাল্লাবি—একজন প্রখ্যাত ফকিহ, রাজনীতিক, এবং ইতিহাসবিদ, যিনি ইসলামের ইতিহাস নিয়ে বিশ্লেষণধর্মী তাত্ত্বিক গ্রন্থ রচনা করেছেন। ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজিতে জন্মগ্রহণকারী এই মনীষী ১০০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন, যা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছেছে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সুদান ও অন্যান্য দেশে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল “ফিকহুত তামকিন ফিল কুরআনিল কারিম”। সিরাত, ইতিহাস, ফিকহ এবং কুরআন অধ্যয়নসহ তিনি ইসলামের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বিস্তারিত কাজ করেছেন। তাঁর রচনাগুলি ইতিহাসের পাশাপাশি সমকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করে শিক্ষা দেয়।
ইমরান আহমাদ ১৯৮৫ খ্রিষ্টাব্দের ১৭ আগস্ট হবিগঞ্জের নবীগঞ্জ, বানিয়াচংয়ের নওয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৬-০৭ খ্রিষ্টাব্দে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল রাহ থেকে। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরে। বর্তমানে তিনি সৌদি আরব প্রবাসী।
✅ ৭০ গ্রাম পারটেক্স প্রিমিয়াম অফহোয়াইট পেপার।
✅ আমাদের প্রকাশিত সবগুলো বইয়ে এই কোয়ালিটির পেপারই ব্যবহৃত হচ্ছে।
✅ হার্ডকাভার বাধাই।
✅ না, আগে কোনো টাকা দিতে হবে না।
✅ বই হাতে পেয়ে ডেলিভারিম্যানের কাছে টাকা দিবেন।
✅ ঢাকা সিটিতে এক থেকে দুই দিন।
✅ আর ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
✅ জেলা সদরে একদিনেও ডেলিভারি হয়।
যোগাযোগঃ