যোগাযোগঃ ০১৩১২১০৩৫৯০
কালান্তর প্রকাশনী : ইসলামী টাওয়ার, ১ম তলা, ১১/১ বাংলাবাজার, ঢাকা-১১০০
কালান্তর প্রকাশনী : বশির কমপ্লেক্স, ৫ম তলা, বন্দরবাজার, সিলেট-৩১০০
✅ বই : বারো মাসের করণীয় বর্জনীয়
✅ লেখক : মুফতি রেজাউল কারীম আবরার
✅ পৃষ্ঠা সংখ্যা : ২৮৮
✅ কোয়ালিটি : হার্ডকভার বাঁধাই
মানুষের কাজের সুবিধার্থে আল্লাহ সময়কে দুভাগে ভাগ করেছেন। সময়ের একটি অংশকে আমরা দিন; আরেক অংশকে বলি রাত। দিন-রাতের আবর্তে ৭ দিনে হয় এক সপ্তাহ। ৩০ দিনে ১ মাস। ৩৬৫ দিনে ১ বছর। ১ বছরে মোট মাস ১২টি।
আল্লাহ তাআলা অনুগ্রহ করে বিশেষ কিছু দিন আর রাতকে আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন, যে দিন বা রাতের মর্যাদা তাঁর কাছে অন্যান্য দিন এবং রাত থেকে অনেক বেশি। যেমন : শবেকদর হাজার মাস থেকে উত্তম। আরাফার দিনের রোজা পূর্বের ও পরের ২ বছরের গুনাহের (সগিরা) কাফফারা হয়ে যায়। কিছু মাসের বিশেষ আমল যেমনভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু মাসে এমন বহু আমল প্রচলিত, যেগুলো সম্পূর্ণ বানোয়াট; কুরআন-হাদিসের সঙ্গে সম্পর্ক নেই।
বিশেষ কোনো মাস বা দিনের কোন ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনটা প্রমাণিত নয়; এ গ্রন্থ আপনাকে সে সম্পর্কে পথপ্রদর্শন করবে ইনশাআল্লাহ। এ বিষয়ে লিখিত অন্যান্য গ্রন্থের তুলনায় এটি সম্পূর্ণ ব্যতিক্রম। গ্রন্থটিতে প্রতিটি আয়াত, হাদিস, আসারের তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে, হাদিস নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আমাদের প্রত্যেকের কাছে থাকা উচিত।
মুফতি রেজাউল কারীম আবরার—উদীয়মান ইসলামি চিন্তাবিদ ও ফিকহে হানাফির শক্তিশালী কণ্ঠস্বর। ১৯৯২ সালে সিলেটে জন্ম, শায়খুল হাদিস আল্লামা কুতবুদ্দীনের পুত্র। তাকমিল, তাখাসসুস ও ইফতা শেষ করে শিক্ষকতা শুরু করেন জামেয়া আবু বকরে। বর্তমানে তিনি জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি ও জামেয়া ইসলামিয়া কুতুবখালির শায়খুল হাদিস। বহুগ্রন্থ প্রণেতা ও মিডিয়ায় সরব উপস্থিতির মাধ্যমে ইসলামী শিক্ষায় রাখছেন দৃঢ় ভূমিকা।
✅ ৭০ গ্রাম পারটেক্স প্রিমিয়াম অফহোয়াইট পেপার।
✅ আমাদের প্রকাশিত সবগুলো বইয়ে এই কোয়ালিটির পেপারই ব্যবহৃত হচ্ছে।
✅ হার্ডকাভার বাধাই।
✅ না, আগে কোনো টাকা দিতে হবে না।
✅ বই হাতে পেয়ে ডেলিভারিম্যানের কাছে টাকা দিবেন।
✅ ঢাকা সিটিতে এক থেকে দুই দিন।
✅ আর ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
✅ জেলা সদরে একদিনেও ডেলিভারি হয়।
যোগাযোগঃ ০১৩১২১০৩৫৯০
কালান্তর প্রকাশনী : ইসলামী টাওয়ার, ১ম তলা, ১১/১ বাংলাবাজার, ঢাকা-১১০০
কালান্তর প্রকাশনী : বশির কমপ্লেক্স, ৫ম তলা, বন্দরবাজার, সিলেট-৩১০০