আর রাহিকুল মাখতুম—শায়খ সাফিউর রাহমান মুবারকপুরি

পৃষ্ঠা সংখ্যা : ৭২০

মুদ্রিত মূল্য : ৯০০/-

অফার মূল্য : ৪৫০/-

✅ বই : আর রাহিকুল মাখতুম
✅ লেখক : শায়খ সাফিউর রাহমান মুবারকপুরি
✅ অনুবাদক : আবদুর রশীদ তারাপাশী
✅ পৃষ্ঠা সংখ্যা : ৭২০
✅ কোয়ালিটি : প্রিমিয়াম কোয়ালিটি : হার্ডকভার বাঁধাই

বই পরিচিতিঃ

রাসুল-এর জীবনী নিয়ে রচিত অনবদ্য ও কালজয়ী গ্রন্থ আর রাহিকুল মাখতুম। শায়খ সাফিউর রাহমান মুবারকপুরির এ গ্রন্থটি ১৯৭৯ খ্রিষ্টাব্দে রাবিতা আল-আলম আল-ইসলামি আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে এবং বিশ্বজুড়ে সমাদৃত হয়।

লেখক এতে নবিজীবনের আদ্যোপান্ত যেমন: জন্ম থেকে বেড়ে ওঠা, পরিবার, নবুওয়াত, দাওয়াতি কার্যক্রম, হিজরত, মক্কি ও মাদানি জীবন, গাজওয়া ও সারিয়াসমূহ, রাষ্ট্রীয় নেতৃত্ব এবং ইনতিকাল সংক্ষিপ্ত, তথ্যনির্ভর এবং প্রামাণিকভাবে উপস্থাপন করেছেন। তৎকালীন আরবসমাজ, কুরাইশদের ইতিহাসও সুন্দরভাবে চিত্রিত হয়েছে। পাশাপাশি কুরআন, হাদিস, নির্ভরযোগ্য আসার ও প্রাচীন সিরাতগ্রন্থগুলোর নির্যাস নিপুণভাবে সংকলন করা হয়েছে।

ফলে এটি শুধু ইতিহাসনির্ভর জীবনীগ্রন্থ নয়; বরং তা মুসলিমদের চিন্তাচেতনা, চরিত্র ও আচরণে রাসুল-এর আদর্শ বাস্তবায়নের এক জীবন্ত পথনির্দেশক। পাঠক এতে একদিকে নবিজির জীবনচরিত জানতে পারবেন, অপরদিকে তাঁর অনুসরণে নিজের জীবন গড়ার প্রেরণাও লাভ করবেন।

বই সম্পর্কে কিছু কথা

বইটির কিছু অংশ পড়ে দেখুন

কমন কিছু প্রশ্নের উত্তর

শায়খ সাফিউর রাহমান মুবারকপুরি ছিলেন উপমহাদেশের একজন খ্যাতিমান মুহাদ্দিস, সিরাতকার ও লেখক। তিনি ১৯৪২ খ্রিষ্টাব্দে ভারতের উত্তরপ্রদেশের আজমগড় জেলার হাসানাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। মুবারকপুরের বিভিন্ন মাদরাসায় শিক্ষা গ্রহণের পর তিনি ১৯৬১ খ্রিষ্টাব্দে প্রাতিষ্ঠানিক পাঠ শেষ করেন।

জীবনের দীর্ঘ সময় তিনি শিক্ষকতা, লেখালেখি এবং দাওয়াতি খিদমতে কাটিয়েছেন। ইলাহাবাদ, নাগপুর, সিউনি, মৌনাথ ভঞ্জন, বেনারসসহ বহু স্থানে তিনি শিক্ষকতা করেছেন। জামিয়া সালাফিয়া বেনারসে দীর্ঘদিন শিক্ষক ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিরাত গবেষণা ইনস্টিটিউট এবং রিয়াদের দারুস সালাম প্রকাশনীতে গবেষক হিসেবে কাজ করেন। তাঁর রচিত আর রাহিকুল মাখতুম বিশ্ব সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এবং এটি বহু ভাষায় অনূদিত হয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভকরে।

এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: ইত্তিহাফুল কিরাম, কাদিয়ানিয়াত আপনে আয়নে মে, ইসলাম আওর আদমে তাশাদ্দুদ, ইনকারে হাদিস কিউ?, রাজমে হক ও বাতিল, আল-আহজাবুস সিয়াসিয়া ফিল-ইসলাম প্রভৃতি। ২০০৬ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর শুক্রবার এ মনীষী ইনতিকাল করেন।

৭০ গ্রাম পারটেক্স প্রিমিয়াম অফহোয়াইট পেপার।

আমাদের প্রকাশিত সবগুলো বইয়ে এই কোয়ালিটির পেপারই ব্যবহৃত হচ্ছে।

হার্ডকাভার বাধাই।

না, আগে কোনো টাকা দিতে হবে না।

বই হাতে পেয়ে ডেলিভারিম্যানের কাছে টাকা দিবেন।

ঢাকা সিটিতে এক থেকে দুই দিন।

আর ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

জেলা সদরে একদিনেও ডেলিভারি হয়।

আমাদের অন্যান্য বইসমূহ।

অর্ডার করতে আপনার নাম, বিস্তারিত ঠিকানা এবং ফোন নাম্বার লিখে সাবমিট করুন।

অন্য বই অর্ডার করতে পছন্দনীয় বই মার্ক করুন।

আর রাহিকুল মাখতুম
আর রাহিকুল মাখতুম1
+
450.00৳ 
আবু বার রা.
আবু বার রা.1
+
225.00৳ 
উমর রা.
উমর রা.1
+
300.00৳ 
উসমান রা.
উসমান রা.1
+
225.00৳ 
আলি রা.
আলি রা.1
+
260.00৳ 
হাসান ইবনু আলি রা.
হাসান ইবনু আলি রা.1
+
480.00৳ 
হুসাইন ইবনু আলি রা.
হুসাইন ইবনু আলি রা.1
+
188.00৳ 
খালিদ ইবনুল ওয়ালিদ রা.
খালিদ ইবনুল ওয়ালিদ রা.1
+
300.00৳ 

Billing details

Shipping

Your order

Product Subtotal
আর রাহিকুল মাখতুম  × 1 450.00৳ 
Subtotal 450.00৳ 
Shipment
Total 540.00৳ 
  • পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করুন।

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

যোগাযোগঃ ০১৩১২১০৩৫৯০

কালান্তর প্রকাশনী : ইসলামী টাওয়ার, ১ম তলা, ১১/১ বাংলাবাজার, ঢাকা-১১০০
কালান্তর প্রকাশনী : বশির কমপ্লেক্স, ৫ম তলা, বন্দরবাজার, সিলেট-৩১০০

Copyright 2025 © Kalantor Prokashoni | Design by: VinnoRokom IT Solution