যোগাযোগঃ
বই : উমর ইবনুল খাত্তাব রা. (দুই খণ্ড)
লেখক : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
অনুবাদক : কাজী আবুল কালাম সিদ্দীক, আবদুর রশীদ তারাপাশী
পৃষ্ঠা সংখ্যা : ৯১২
কোয়ালিটি : হার্ডকভার বাঁধাই
আমাদের ইতিহাসে এমন এক শাসক ছিলেন, যিনি ভৃত্যকে সওয়ারিতে বসিয়ে নিজে খালি পায়ে হেঁটেছেন; এমন এক বিজেতা, যিনি ন্যায়নিষ্ঠা ও সাহসিকতায় অর্ধপৃথিবী শাসন করেছেন—তিনি উমর ইবনুল খাত্তাব (রা.)। সাহাবিদের মধ্যে আবু বকর (রা.)-এর পর সর্বশ্রেষ্ঠ। তাঁর জীবন ইসলামের ইতিহাসে এক দীপ্তিমান অধ্যায়, যা ভরে আছে দাওয়াহ, জিহাদ, শাসনব্যবস্থা ও চারিত্রিক উৎকর্ষের অনন্য নজিরে। আলি মুহাম্মাদ সাল্লাবির এই গ্রন্থে তাঁর জাহিলি যুগ থেকে শুরু করে ইসলামগ্রহণ, রাসুল (সা.)-এর সাহচর্য, খিলাফতের সময়কার কীর্তি, শাসন সংস্কার, জ্ঞান-চর্চা, আরবি সাহিত্যপ্রেমসহ সকল দিককে বিশুদ্ধ গবেষণাভিত্তিক আলোচনায় তুলে ধরা হয়েছে। ফারুকি জীবনের এই রত্নভাণ্ডার পাঠককে উপহার দেবে এক অনন্য অনুপ্রেরণা।
ড. আলি মুহাম্মাদ সাল্লাবি—একজন প্রখ্যাত ফকিহ, রাজনীতিক, এবং ইতিহাসবিদ, যিনি ইসলামের ইতিহাস নিয়ে বিশ্লেষণধর্মী তাত্ত্বিক গ্রন্থ রচনা করেছেন। ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজিতে জন্মগ্রহণকারী এই মনীষী ১০০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন, যা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছেছে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সুদান ও অন্যান্য দেশে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল “ফিকহুত তামকিন ফিল কুরআনিল কারিম”। সিরাত, ইতিহাস, ফিকহ এবং কুরআন অধ্যয়নসহ তিনি ইসলামের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বিস্তারিত কাজ করেছেন। তাঁর রচনাগুলি ইতিহাসের পাশাপাশি সমকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করে শিক্ষা দেয়।
✅ ৭০ গ্রাম পারটেক্স প্রিমিয়াম অফহোয়াইট পেপার।
✅ আমাদের প্রকাশিত সবগুলো বইয়ে এই কোয়ালিটির পেপারই ব্যবহৃত হচ্ছে।
✅ হার্ডকাভার বাধাই।
✅ না, আগে কোনো টাকা দিতে হবে না।
✅ বই হাতে পেয়ে ডেলিভারিম্যানের কাছে টাকা দিবেন।
✅ ঢাকা সিটিতে এক থেকে দুই দিন।
✅ আর ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
✅ জেলা সদরে একদিনেও ডেলিভারি হয়।
যোগাযোগঃ