ইতিহাসের মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ রা.

পৃষ্ঠা সংখ্যা : ২৫৬

মুদ্রিত মূল্য : ৪০০/-

অফার মূল্য : ৩০০/-

✅ বই : খালিদ ইবনুল ওয়ালিদ রা.
✅ লেখক : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
সংকলক : ইলিয়াস মশহুদ
সম্পাদক : আবুল কালাম আজাদ
পৃষ্ঠা সংখ্যা : ২৫৬
কোয়ালিটি : হার্ডকভার বাঁধাই

বই পরিচিতিঃ

মাত্র ৩ হাজার সেনা নিয়ে প্রায় ২ লাখ সেনার বাহিনীকে পরাজিত করা সেনাপতির নাম খালিদ ইবনুল ওয়ালিদ। ইসলামের অস্ত্রযুদ্ধে তাঁর বীরত্ব ও বিচক্ষণতার দাস্তান অবিস্মরণীয়। নবিজির দুআ ও শিক্ষায় তাঁর মধ্যে ঘটেছিল কাঙ্ক্ষিত সব গুণের সমাবেশ। ফলে সাহাবিদের কাফেলায় তিনি হয়ে উঠেছিলেন অনন্য। ছাড়িয়ে গিয়েছিলেন নিজের সত্তাকেও। আর তাই ইসলামগ্রহণের পর মাত্র ১৪ বছরের জীবনে উপহার দিয়ে গেছেন অকল্পনীয় সব বিজয়। রণনৈপুণ্য, বীরত্ব, ইখলাস প্রভৃতি গুণের কারণে খালিদ উম্মাহর অবশ্যপাঠ্য মনীষার তালিকাশীর্ষে বরিত।

এই গ্রন্থ শুধু খালিদের জীবনী নয়; নবিজি থেকে উমরের যুগ পর্যন্ত সময়ের বর্ণিল এক রণমানচিত্র বটে, যেখানে তথ্য ও তত্ত্বের আলোকে সূক্ষ্ম গবেষণা আর তীক্ষ্ণ বিচার-বিশ্লেষণে বয়ান করা হয়েছে গুরুত্বপূর্ণ নানাবিধ ঘটনা। বিশেষভাবে খালিদ ইবনুল ওয়ালিদ চিত্রিত করার পাশাপাশি আঁকা হয়েছে আরও অনেক সাহাবির রণ-নৈপুণ্যের দশদিগন্ত। দেওয়া হয়েছে খালিদ ও উমরকে নিয়ে ছড়ানো প্রোপাগান্ডার দালিলিক জবাব। তুলে ধরা হয়েছে খালিদের অনন্যতার গুপ্তরহস্যও।

বই সম্পর্কে কিছু কথা

বইটি সম্পর্কে আরো জানুন

বইটির কিছু অংশ পড়ে দেখুন

কমন কিছু প্রশ্নের উত্তর

ড. আলি মুহাম্মাদ সাল্লাবি একজন প্রখ্যাত ফকিহ, রাজনীতিক, এবং ইতিহাসবিদ, যিনি ইসলামের ইতিহাস নিয়ে বিশ্লেষণধর্মী তাত্ত্বিক গ্রন্থ রচনা করেছেন। ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজিতে জন্মগ্রহণকারী এই মনীষী ১০০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন, যা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছেছে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সুদান ও অন্যান্য দেশে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল “ফিকহুত তামকিন ফিল কুরআনিল কারিম”। সিরাত, ইতিহাস, ফিকহ এবং কুরআন অধ্যয়নসহ তিনি ইসলামের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বিস্তারিত কাজ করেছেন। তাঁর রচনাগুলি ইতিহাসের পাশাপাশি সমকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করে শিক্ষা দেয়।

৭০ গ্রাম পারটেক্স প্রিমিয়াম অফহোয়াইট পেপার।

আমাদের প্রকাশিত সবগুলো বইয়ে এই কোয়ালিটির পেপারই ব্যবহৃত হচ্ছে।

হার্ডকাভার বাধাই।

না, আগে কোনো টাকা দিতে হবে না।

বই হাতে পেয়ে ডেলিভারিম্যানের কাছে টাকা দিবেন।

ঢাকা সিটিতে এক থেকে দুই দিন।

আর ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

জেলা সদরে একদিনেও ডেলিভারি হয়।

অন্যান্য সাহাবীদের জীবনী।

অর্ডার করতে আপনার নাম, বিস্তারিত ঠিকানা এবং ফোন নাম্বার লিখে সাবমিট করুন।

যোগাযোগঃ

Copyright 2025 © Kalantor Prokashoni | Design by: VinnoRokom IT Solution