যোগাযোগঃ ০১৩১২১০৩৫৯০
কালান্তর প্রকাশনী : ইসলামী টাওয়ার, ১ম তলা, ১১/১ বাংলাবাজার, ঢাকা-১১০০
কালান্তর প্রকাশনী : বশির কমপ্লেক্স, ৫ম তলা, বন্দরবাজার, সিলেট-৩১০০
বই : আন্দালুসের ইতিহাস (দুই খণ্ড(দুই খণ্ড)
লেখক : ড. মুহাম্মাদ সুহাইল তাক্কুশ
অনুবাদক : আবদুর রহমান আজহারি
পৃষ্ঠা সংখ্যা : ৮০০
কোয়ালিটি : হার্ডকভার বাঁধাই
মুসলিমদের হাজার বছরের শিক্ষা–সভ্যতা– সংস্কৃতির বাতিঘর ছিল এই আন্দালুস, যা আজকের গোটা স্পেন এবং পর্তুগালের একাংশে পড়েছে। টানা ৮০০ বছর তাঁরা শাসন করেছেন এই দেশ, করেছেন একে দুনিয়ার সবচেয়ে অগ্রসর জনপদ। আন্দালুস যখন বৈদ্যুতিক আলোয় তারার হাটের মতো ঝলমল করছে, ইউরোপ তখন অন্ধ ভিখিরির মতো ছড়ি হাতে নিয়ে পথ হাতড়াচ্ছে; আর আমেরিকা তখনো ডিম ফুটে বেরোয়নি। তাই আন্দালুস নিল দুনিয়াকে পথ দেখাবার দায়—বিজ্ঞানে, গণিতে, ধর্মতত্ত্বে, দর্শনে, শিল্পে, স্থাপত্যে, সাহিত্যে, অর্থনীতিতে, রাজনীতিতে, নগরায়নে।
সুদীর্ঘ এ সময়ে আন্দালুস বহু রাজ–রাজত্বের দেখা পায়। তবে কখনোই তা নিস্তরঙ্গ নিরাপদ ছিল না; সংঘবদ্ধ খ্রিষ্টশক্তির সঙ্গে মুসলিমদের লড়াই–সংগ্রাম লেগেই ছিল। এই নিরবচ্ছিন্ন দ্বন্দ্ব–সংঘাতের শেষ পর্যায়ে ইউরোপীয়রা যখন মুসলিমদের থেকে ছিনিয়ে নেয় আন্দালুস, মূলত তখন থেকেই ইউরোপে উন্নতির সূচনা ঘটে। আন্দালুসের ইতিহাস তাই একদিকে যেমন গৌরবের, তেমনি শিক্ষার।
ড. মুহাম্মাদ সুহাইল তাক্কুশ লেবাননের একজন প্রখ্যাত ইতিহাসবিদ ও ইসলামী ইতিহাসের বিশেষজ্ঞ। ১৯৫৫ সালে বৈরুতে জন্ম নেওয়া এই গবেষক কায়রো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ইতিহাসে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তাঁর পুরো কর্মজীবনই ইতিহাসচর্চাকে ঘিরে।
তিনি লেবাননের ইমাম আওজায়ি বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে অধ্যাপনা করছেন এবং গবেষণার মাধ্যমে অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতি। বিশেষ করে তুর্কি ইতিহাসে তাঁর গবেষণা অত্যন্ত সমাদৃত।
ড. মুহাম্মাদ সুহাইল তাক্কুশ সিরাতুন নবিসহ বিভিন্ন খিলাফত, সাম্রাজ্য ও মুসলিম সভ্যতা নিয়ে প্রায় ৫০টি বই লিখেছেন, যেগুলো বহু ভাষায় অনূদিত হয়ে বিশ্বজুড়ে পাঠকপ্রিয়তা পেয়েছে।
✅ ৭০ গ্রাম পারটেক্স প্রিমিয়াম অফহোয়াইট পেপার।
✅ আমাদের প্রকাশিত সবগুলো বইয়ে এই কোয়ালিটির পেপারই ব্যবহৃত হচ্ছে।
✅ হার্ডকাভার বাধাই।
✅ না, আগে কোনো টাকা দিতে হবে না।
✅ বই হাতে পেয়ে ডেলিভারিম্যানের কাছে টাকা দিবেন।
✅ ঢাকা সিটিতে এক থেকে দুই দিন।
✅ আর ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
✅ জেলা সদরে একদিনেও ডেলিভারি হয়।
যোগাযোগঃ ০১৩১২১০৩৫৯০
কালান্তর প্রকাশনী : ইসলামী টাওয়ার, ১ম তলা, ১১/১ বাংলাবাজার, ঢাকা-১১০০
কালান্তর প্রকাশনী : বশির কমপ্লেক্স, ৫ম তলা, বন্দরবাজার, সিলেট-৩১০০